মেহেরপুর সরকারি শিশু পরিবারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুর সরকারী শিশু পরিবারের আয়োজনে গতকাল সোমবার শিশু পরিবার প্রাঙ্গণে শিশু পরিবার নিবাসীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে। এ দিন সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

প্রতিযোগীতা শেষে বিকালে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়-এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন,জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আশকার আলী,বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জাফর ইকবাল প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।