সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২১ যাত্রী নিখোঁজ

সুনামগঞ্জের সদর উপজেলার জানিগাঁও এলাকায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের পাশে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ডুবে গেছে। বাসে ২৫ জন যাত্রী ছিল। এ পর্যন্ত নিখোঁজ ২১ জন রয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার  (২১ জুলাই) বেলা ১১টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। খাদটি বন্যা পানিতে পূর্ণ ছিলো।

বাসটিতে ২৫ জন যাত্রী ছিলো। তাদের মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। বাকি যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে জানা যায়নি। তাদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।