× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায় ইরান: ট্রাম্প মশা দমনে ওলবাকিয়া পদ্ধতি, যুক্তরাষ্ট্রে নতুন পদ্ধতির প্রয়োগ আগস্টে বঙ্গোপসাগরে নিম্নচাপ, হতে পারে তাপপ্রবাহ ও বন্যা পদ্মশ্রীপ্রাপ্ত যোগগুরু স্বামী শিবানন্দের আবির্ভাব দিবস আজ আজ শনিবার (৮ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক

পবিত্র হজ্জ পালন শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজার ৮৬ জন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
হজ্জ্ব শেষে দেশে ফিরলেন

পবিত্র হজ্জ পালন শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজার ৮৬ জন হাজী। সরকারি মাধ্যমে দেশে ফিরেছেন ৫ হাজার ৭ জন। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় আরও ৫৯ হাজার ৭৯ জন হাজি দেশে ফিরেছেন।

আজ বৃহস্পতিবার হজ পোর্টালের ‘পবিত্র হজ-২০২৫’ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। মোট ১৭৩টি ফ্লাইটে তারা সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।

সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, গত বুধবার (২ জুলাই) দিবাগত রাত ৩টা নাগাদ দেশে প্রত্যাবর্তনকারী হাজির সংখ্যা ৬৪ হাজার ৮৬ জন। এরমধ্যে সরকারি মাধ্যমে দেশে ফিরেছেন ৫ হাজার ৭ জন। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় আরও ৫৯ হাজার ৭৯ জন হাজি দেশে ফিরেছেন।

অন্যদিকে দেশে ফেরা হজের ১৭৩টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে ২৯ হাজার ২৬৩ জন, সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে ২৬ হাজার ৪৭ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরেছেন ৮ হাজার ৭৭৬ জন বাংলাদেশি।

এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত মোট ৪২ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ৩১ জন পুরুষ ও ১১ জন নারী। এরমধ্যে ২৬ জন মক্কায়, ১২ জন মদিনায়, ৩ জন জেদ্দায় এবং একজন আরাফায় মারা যান।

এ বছর হজ উপলক্ষে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন ধর্মপ্রাণ মুসল্লি সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। এরমধ্যে প্রথম হজ ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায় গত ২৯ এপ্রিল। এরপর প্রায় এক মাস ধরে ধারাবাহিকভাবে হজযাত্রীদের বহন করে ফ্লাইটগুলো পরিচালিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..