× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

পদ্মা সেতু দুর্নীতির অভিযোগে ক্ষতিগ্রস্থরা বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করবে

admin
হালনাগাদ: শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৭

কালকিনি(মাদারীপুর)প্রতিনিধি ঃ পদ্মা সেতু দুর্নীতির অভিযোগে ক্ষতিগ্রস্থরা বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করতে পারবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

আজ শনিবার বেলা ১২টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে মন্ত্রী একথা বলেন।

নৌ-পবিহন মন্ত্রী শাজাহান খান জানান, পদ্মা সেতুর দুর্নীতির যে অভিযোগ করেছিল বিশ্বব্যাংক, তা এখন অসত্য প্রমাণিত হয়েছে। বিশ্বব্যাংক যে মিথ্যে অভিযোগ দিয়ে পদ্মা সেতুর টাকা দেয়া বন্ধ করে দিয়েছিল, সেই কারণে একজন মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল, একজন সবিচকে কারাগারে যেতে হয়েছিল, যা দুঃখজনক। এতে সরকারের পক্ষ থেকে বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা দেয়ার কোন সুযোগ নেই। তবে ক্ষতিগ্রস্থরা চাইলে বিশ্বব্যাংকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করতে পারবে।’ মন্ত্রী এসময় আরো বলেন, আমি বিশ্বাস করি ক্ষতিগ্রস্থরা অভিযোগ উত্থাপন করবে।’

সুধী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাম্মী আক্তার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাজাহান হাওলাদার, সাবেক কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, সাবেক কালকিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সবুজ হাওলাদার প্রমুখ। সভায় সভাপত্বি করেন কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল মালেক হাওলাদার।

পরে কালকিনি উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নেয়। সভায় জেলা আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..