× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই নতুন ভারতের জাতীয়তাবাদ ও ডিপস্টেটের চক্রান্ত: একটি রাজনৈতিক বিশ্লেষণ যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ

পদ্মায় তীব্র স্রোতে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ চলাচল ব্যাহত

admin
হালনাগাদ: শনিবার, ৩০ জুলাই, ২০১৬

মেহেদী হাসান সোহাগ-মাদারীপুরঃ মাদারীপুরের শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটের পদ্মা নদীতে অব্যাহত পানি বেড়ে বিপদসীমার ৩৮ সে.মি. উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

কাওড়াকান্দি ঘাটের ২নং ঘাটটি এক সপ্তাহ ধরে পানিতে নিম্মজ্জিত অপর একটি রো-রো ঘাটে চলছে সংস্কার। তবে অনওয়ে-তে ঘাট দিয়ে যানউঠানামা সম্ভব বলে দাবী সংশ্লিষ্টদের। তীব্র স্রোত অব্যাহত থাকায় ফেরিসহ নৌযানগুলো ২ থেকে আড়াই কিলোমিটার উজান বেয়ে পদ্মা নদী পারি দিতে গিয়ে দ্বিগুন থেকে আড়াইগুন সময় বেশি লাগছে। ফেরিগুলো শিমুলিয়া প্রান্তে প্রায় ২ থেকে আড়াই কিলোমিটার উজানে গিয়ে চললেও পারাপারে হিমশিম খাচ্ছে। ৩ টি ডাম্ব ফেরিসহ ৪টি ফেরি বন্ধ রয়েছে। এখন এই নৌ-রুটে ১৪টি ফেরি চলছে। চলমানগুলো ফেরিসহ নৌযানগুলোও পারাপারে দীর্ঘ সময় ব্যয় হচ্ছে। কাওড়াকান্দি ঘাটের ২নং ঘাটটি প্রায় এক সপ্তাহ আগেই পানিতে তলিয়ে গেছে।

বিআইডব্লিউটিস এ ব্যাপরে কোন পদক্ষেপ গ্রহন করেনি। বরিশাল থেকে আসা যাত্রী পান্না বেগমসহ আরো অনেক যাত্রীরা জানান, দীর্ঘ পথ যানবাহনে কাওড়াকান্দি ঘাটে এসে ফেরি ঘাটে চরম বিড়ম্বনার শিকার হই। দিন-দিন কাওড়াকান্দি ফেরি ঘাটে যাত্রী ভোগান্তি বেড়েই চলছে। কিন্তু সংশ্লিষ্টরা এ ব্যাপারে উদাসীন। এখনো ২ নম্বর ঘাটটি অন্য স্থানে স্থাপন করে সচল করানো সম্ভব যাত্রীরা দাবী করেন।

এ ব্যাপারে বিস্তারিত জানতে কাওড়াকান্দি দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলি তরিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায় নাই।

মাওয়ার শিমুলিয়া ঘাট থেকে ৩টি এবং কাওড়াকান্দি ঘাটে মাত্র দুটি ঘাট দিয়ে যান বাহন চলাচল করছে। আবার পদ্মার পানি বৃদ্ধি পাওয়ার কারনে কাওড়াকান্দি ৩নং ঘাটটি আজ শনিবার সকাল থেকে লো-ওয়াটার লেবেল থেকে হাই ওয়াটার লেবেলে স্থাপন করাসহ ঘাট মেরামত করছে সংশ্লিষ্টরা। এদিকে ফেরি চলাচলে অচলাবস্থার কারনে কাওড়াকান্দি ঘাটের যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। ঘাটে তীব্র যানজট সৃষ্টি হয়ে দূর্ভোগ চরম আকার ধারন করেছে।

কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক মো আবদুস সালাম মিয়া জাান, তীব্র স্রোত অব্যাহত থাকায় ফেরিসহ নৌযান গুলো ২ থেকে আড়াই কিলোমিটার উজান বেয়ে পদ্মা নদী পারি দিতে গিয়ে দ্বিগুন থেকে আড়াইগুন সময় বেশি লাগছে। বর্তমানে ১৪টি ফেরি চলছে। তবে মাওয়ার শিমুলিয়া ও হাজরা টার্নিং পয়েন্টে তীব্র ¯্রােতের কারনে ফ্লাট ফেরি গুলো আইটি জাহাজের সাহায্যে পদ্মা পার হতে হচ্ছে।

কাওড়াকান্দি ঘাটের মেরিন শাজাহান জানান, কাওড়াকান্দি ঘাটের ২ নম্বর ঘাটটি অত্যন্ত নিচু স্থানে করা হয়েছে। পানি না কমলে আর ওই ঘাটটি সচল করা সম্বব নয় বলে তিনি জাান।


এ ক্যটাগরির আরো খবর..