× Banner
সর্বশেষ
দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী

পদার্থে নোবেল জয় জাপান ও কানাডার বিজ্ঞানীর

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানী বিজ্ঞানী তাক্কাকি কাজিতা এবং কানাডিয়ান বিজ্ঞানী আর্থার বি ম্যাকডোনাল্ড এ বছর পদার্থে নোবেল পেয়েছেন। মঙ্গলবার সুইডেন নোবেল কমিটি এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করে। নিউট্রিনো বা অতিপারমাণবিক কণার যে ওজন আছে তা প্রমাণ করার জন্য তারা এবার নোবেলের জন্য মনোনীত হয়েছেন। তাদের এ আবিষ্কার আগের ধারণার সঙ্গে এক প্রকার বিতর্ক তৈরি করে। কারণ আগে ধারণা করা হতো নিউট্রিনো কণার কোনো ভর নেই।

নোবেল কমিটি এক বিবৃতিতে বলেছে, ‘নিউট্রিনো আন্দোলিত হয় এবং এর ভর রয়েছে’ এটি আবিষ্কারের কারণে কাজিতা ও ম্যাকডোনাল্ডকে নোবেলের জন্য মনোনীত করা হয়েছে। কাজিতা জাপানের রাজধানী টোকিওর কাশিবা এলাকায় অবস্থিত ইউনিভার্সিটি অব টোকিওতে কর্মরত। অন্যদিকে ম্যাকডোনাল্ড কানাডার কিংস্টনের কুইন্স ইউনিভার্সিটিতে কর্মরত। গত বছর এক জাপানী এবং এক মার্কিন বিজ্ঞানী পদার্থে নোবেল পান। বিবিসি বলেছে, ১৯০১ সালে নোবেল পুরস্কার চালুর পর এ পর্যন্ত পদার্থে ২০১ জন নোবেল পেয়েছেন। এর মধ্যে দু’জন নারী। প্রসঙ্গত, সোমবার ২০১৫ সালের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়। প্রথম দিন চিকিৎসা বিজ্ঞানে অবদান রাখার জন্য তিনজনকে মনোনীত করা হয়। আগামীকাল বুধবার রসায়নের নোবেলের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হবে। এ বছর পদার্থ ও রসায়নে নোবেল পুরস্কারের অর্থ দেবে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স।


এ ক্যটাগরির আরো খবর..