পত্নীতলায় সীমান্তে বিজিবি’র অভিযানে ১৪৫ পিস ফেন্সিডিল আটক

মো.আবু সঈদ,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:নওগারঁ পত্নীতলা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করেছে।

বিজিবির ১৪ পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মো.জাহিদ হাসান জানান, গত রোববার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাধানগর বিওপি’র টহল কমান্ডার এনায়েত হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালায়। অভিযানে সীমান্ত পিলার ২৫৩ এর সাব পিলার ১০ এর বাংলাদেশ অভ্যন্তরে জামালপুর নামক এলাকায় ১০০ বোতল ফেনসিডিল আটক করা হয়।

অপরদিকে গতকাল সোমবার ভোর ৪ টার দিকে আগ্রাদ্বিগুন বিওপি’র টহল কমান্ডার রহমত উল্লাহ এর নেতৃত্বে সীমাস্ত পিলার ২৫৬ এর সাব পিলার ২এর ৫০ গত বাংলাদেশ অভ্যন্তরে কুমড়াইল নামক এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বিজিবি সদস্যরা ৪৫ বোতল ফেনসিডিল আটক করে। বিজিবির অভিযান টের পেয়ে মাদকদ্রব্য বহনকারীরা ফেনসিডিলগুলো রেখে পালিয়ে যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।