গরু চোর চক্র ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান ॥ আটক ৫

ঝিনাইদহ প্রতিনিধি ॥  ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের সাড়াশি অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য আটক হয়েছে।

সম্প্রতি জেলার কালীগঞ্জসহ দক্ষিনাঞ্চালের বেশ কয়েকটি জেলায় কৃষকদের গরু চুরি বৃুিদ্ধ পাওয়ায় পুলিশ রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার মহেশপুর উপজেলার স্বরুপপুর গ্রামে অভিযান চালিয়ে মৃত মোস্তফা কামালের ছেলে মোস্তাক আহম্মেদ (২৪) কে দত্তনগর থেকে আটক করে। পরে তার মোবাইল ট্রকিংয়ের মাধ্যমে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামের ইয়াছিনের ছেলে দিলন (২৭) দামুড়হুদা গ্রামের মকছেদ আলীর ছেলে তাজউদ্দীন (৪২) সদর উপজেলার নূরনগর কলোনীর মৃত মধু শেখের ছেলে রফিকুল ইসলাম (৩৭) ও কেদারগঞ্জ পাড়ার মুক্তার হোসেনের ছেলে মিজানুর রহমান পল্টু (২৭) কে আটক করে পুলিশ।

কালীগঞ্জ থানায় অফিসার ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী আটকের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।