পত্নীতলায় ছাত্রলীগ নেতা মিজানের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

পত্নীতলায় ছাত্রলীগ নেতা মিজানের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

মো. আবু সাঈদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মিজানের উদ্যোগে ৬০জন দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার নজিপুর ইউনিয়নের ভাবিচা গ্রাম এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী হিসাবে চাল, ডাল, আলু, সেমাই, চিনি প্যাকেটসমূহ বাড়ি বাড়ি পৌছে দেয়া হয়।

খাদ্য বিতরণকালে মিজানুর রহমান মিজান বলেন, করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারিতে রূপ নিয়েছে। বাংলাদেশেও এর সংক্রমণ বাড়ছে।এ অবস্থায় ঘরে থাকা কর্মহীন, দুঃস্থ মানুষের পাশে দাড়ানোর দরকার। তাই করোনা পরিস্থিতি মোকাবিলায় সামাজিক দূরত্ব রক্ষা করেই এই সহায়তা দেয়া হয়েছে।একই সাথে প্রত্যেকে সরকার নির্দেশি স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।