বগুড়ায় খুন হওয়া গৃহবধূর লাশ উদ্ধার

বগুড়ায় খুন হওয়া গৃহবধূর লাশ উদ্ধার
সুব্রত ঘোষ, বগুড়াঃ বগুড়ায় সালমা বেগম(২৭)নামের এক  এক নারী খুন করা  হয়েছে। মঙ্গলবার দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার অশেকপুর পশ্চিম পাড়া গ্রামের এক ধান ক্ষেত  থেকে তার উলঙ্গ লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শাজাহানপুর উপজেলার আশেকপুর পশ্চিমপাড়া গ্রামে।
নিহত সালমা শাজাহানপুর উপজেলার আশেকপুর পশ্চিমপাড়া গ্রামের শাহেদ আলীর মেয়ে।
জানা গেছে, গত কয়েক বছর আগে গাবতলী উপজেলার তরনীহাট এলাকার জনৈক  সোহেল রানা নামের এক যুবকের সাথে  সালমা বেগমের বিয়ে হয়েছিল।
সালমা বেগমের মা ছাহেরা বেগম জানান, মেয়ে সালমাকে গাবতলী উপজেলার তন্নীহাট গ্রামের সোহেল নামে এক ব্যক্তির সাথে বিয়ে দেন। তাদের সংসারে জান্নাতি (৯) ও আল আমিন (৬) নামে দুটি সন্তান রয়েছে। সংসারে মনোমালিন্য হওয়ায় ৬ মাস আগে তাদের ছাড়াছাড়ি হয়। বিয়ের পর থেকেই সালমা বাবার বাড়িতেই থাকতো। সালমা স্থানীয় একটি ব্যাগ তৈরীর কারখানায় শ্রমিকের কাজ করতো। মাঝে মধ্যে জামাই সোহেল রাস্তায় সালমাকে বিরক্ত করতো।
এদিকে সোমবার দিবাগত রাত ১২টার দিকে প্রকৃতির ডাকে সারা দিয়ে এবং সালমা পাশের ঘরে সন্তানদের নিয়ে শুয়ে পড়ে। শেষ রাতে সেহরীর জন্য উঠে দেখেন ঘরে সালমা নেই। তখন থেকেই সালমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালবেলা লোকমুখে সালমাকে নিজ বাড়ির অদূরে ধানক্ষেতে মৃত এবং উলঙ্গ অবস্থায় পড়ে থাকতে দেখে তার বাবাকে খবর দেন গ্রামের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করে  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের  মর্গে পাঠায়।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ  নাজিম উদ্দিন এর দাবী নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিলনা।তবে কে বা কারা গলায় ফাঁস দিয়ে হত্যার পর তার লাশ ফেলে রেখে যাওয়া হয়েছে। ঘটনার পর খবর পেয়ে বগুড়ার পুলিশ সুপার আশরাফ আলী ভুঞাঁ বিপিএম বার ঘটনা স্থল পরিদর্শন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।