ডাসারে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

ডাসারে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
ডাসারে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
আসন্ন হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা-২০২৬  উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার  (৮ অক্টোবর) সকালে উপজেলা হলরুমে এ প্রস্তুতিমূলক  সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডাসার থানার এস আই মো. মান্নান হোসেন মোল্লা, ডাসার উপজেলা বিএনপির  প্রস্তাবিত সভাপতি  আলাউদ্দিন তালুকদার,ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, ডাসার উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি খোকন সরকার সমির, সাধারণ সম্পাদক অষিধ কর,মাদারীপুর জেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক অনুপম পাত্র, উপজেলা পূজা উদযাপন যুগ্ম আহবায়ক পংকজ  বালা প্রমুখ।
সভায় হিন্দু সম্প্রদায়ের আসন্ন দূর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপত্তার সাথে উৎযাপন করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।
এবছর ডাসার উপজেলায় মোট ৪১ টি পূজা মন্ডবে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।প্রতিটি মন্দিরের সার্বিক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

সৈয়দ রাকিবুল ইসলাম 

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।