× Banner
সর্বশেষ
তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন

পঞ্চগড়-২ আসনে বিএনপি’র প্রার্থী পরিবর্তনের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ

admin
হালনাগাদ: রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়-২ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদকে পরিবর্তনের দাবিতে প্রতিবাদ, বিক্ষোভ এবং কুশপুত্তলিকা দাহ করেছে দেবীগঞ্জ উপজেলা বিএনপি’র বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

শনিবার সন্ধ্যা ৮টায় দেবীগঞ্জ পিলখানা মার্কেটে এক সংবাদ সম্মেলন করে গণপদত্যাগের হুমকি দিয়েছে দেবীগঞ্জ উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর আগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে কুশপুত্তলিকা দাহ করে।

সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা ফরহাদ হোসেন আজাদকে পরিবর্তন করে মোজাহার হোসেনের স্ত্রী নাদিরা আকতার অথবা ২০ দলীয় জোটের (জাগপা) প্রার্থী ব্যারিস্টার তাসমিয়া প্রধান জুঁইকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। দাবি না মানলে গণপদত্যাগের হুমকি দিয়েছে নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবু তোরাব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসমত আলী মাস্টার, বিএনপি নেতা তানভীর যোবায়ের হোসেন ডিউক, উপজেলা যুবদলের সভাপতি তাসরিফুল ইসলাম তমু ও ছাত্রদলের সভাপতি রাসেল আহমেদ প্রধান প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় আলহাজ ওয়াজেদ আলী, মোঃ ফরিদুল ইসলাম, ফরিদুল ইসলাম ফরিদ, মোঃ রাব্বী, মোঃ বাবুল ইসলাম, রোকনুজ্জামান সুমন, আজিজুল বারী সোহেল, দিলার রাজিব, আসাদুজ্জামান সুমন, শাহিনুর ইসলাম সিহাবসহ ইউনিয়ন ও পৌরসভা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..