পঞ্চগড়ে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:  পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসায় জাহাঙ্গীর হোসেন ভূইয়াঁ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।

জাহাঙ্গীর হাড়িভাসা ইউনিয়নের বাঙালপাড়া গ্রামের মৃত বসির উদ্দিনের ছেলে। সে প্রশাসনের চোখ ফাকি দিয়ে মাদক ব্যবসায় করে আসছিল।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ মাহবুবার রহমান জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিশেষ অভিযানে পরিদর্শক মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে বিভাগীয় স্টাফ মোঃ জামালুর রহমান, সহকারী উপ-পরিদর্শক মোঃ দাইমুল ইসলাম এবং পঞ্চগড় পুলিশ লাইনের পুলিশ ফোর্স সহ ইউনিয়নের পাপিয়াপাড়া গ্রামের কুড়ুম ব্রিজ (লোহার ব্রিজ) পাশে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় মাদবদ্রব্য নিয়ন্ত্রন আইন, ১৯৯০ এর ১৯(১) টেবিলের ৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।