বরিশালের গৌরনদীতে সিজারের পর রোগীকে ভুল রক্তের গ্রুপ পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এতে ওই গুরুতর অসুস্থ হয়ে পরেছে। শুক্রবার সন্ধ্যায় (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মৌরি ক্লিনিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রোগির বোন পারভীন বেগম অভিযোগ করে বলেন, তার ছোট তানিয়া আক্তারের প্রসব বেদনা শুরু হলে শুক্রবার দুপুরে উপজেলার মৌরি ক্লিনিকে ভর্তি করা হয়। একইদিন সন্ধ্যায় ওই ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পুত্র সন্তান জন্ম হয়। পরবর্তীতে তানিয়ার শরীরে রক্তের প্রয়োজন দেখা দিলে এক ব্যাগ “ও পজেটিভ” রক্তের কথা বলেন চিকিৎসক। সে অনুযায়ী “ও পজেটিভ” রক্ত সংগ্রহ করে ক্লিনিক কর্তৃপক্ষের কাছে দেয়া হয়। তবে তানিয়াকে “ও পজেটিভ” রক্ত পুশ না করে একই ক্লিনিকে ভর্তি শাবানা নামের আরেক রোগির “বি পজেটিভ” রক্ত পুশ করা হয়। এতে তানিয়া গুরুতর অসুস্থ হয়ে পরলে ভুল রক্তের গ্রুপ পুশ করার বিষয়টি ধরা পরে। তবে বিষয়টি ধরা পরার আগেই তানিয়ার শরীরে অর্ধব্যাগ “বি পজেটিভ” রক্ত চলে যায়।
ভুক্তভোগি তানিয়া আক্তার অভিযোগ করে বলেন, আমার রক্তের গ্রুপ “ও পজেটিভ” কিন্তু আমার শরীরে “বি পজেটিভ” রক্ত পুশ করা হয়েছে। এতে আমার শরীরে খিচুনি এবং শ্বাসকষ্ট শুরু হয়। একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পরলে ভুল রক্তের গ্রুপ পুশ করার বিষয়টি ধরা পরে। এঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবী করেছেন রোগি ও তার স্বজনরা। এ বিষয়ে মৌরি ক্লিনিকের ম্যানেজার মোঃ লিটন বলেন, বিষয়টি আমি শোনার পর দায়িত্বরত ডাক্তারকে জিজ্ঞাসা করেছি। তবে ডাক্তার বলেছে রোগিকে ভুল রক্ত পুশ করা হয়নি।
উল্লেখ্য বিগত ২০২২ সালের অক্টোবরে উপজেলার চাঁদশী গ্রামের জাহানারা বেগম নামের এক গৃহবধু শরীরে রক্ত নিতে এসে মৌরি ক্লিনিক থেকে লাশ হয়ে ফিরেন। একই মাসে ইয়াসমিন বেগম নামের পাঁচ মাসের অন্তঃসত্বা গৃহবধু অপচিকিৎসার শিকার হয়েছিলেন। তবে এসব ঘটনায় ওই ক্লিনিকের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়েছিলো কিনা তা জানা যায়নি।
আরও পড়ুনঃ গৌরনদীর মৌরি ক্লিনিকে অন্তঃসত্বা গৃহবধুকে অপচিকিৎসা দেওয়ার অভিযোগ



