× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে লার্নিং এন্ড আর্নিং মেলা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বুধবার, ১৫ মার্চ, ২০১৭

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ”হবো জয়ী, আমরা দুর্বার, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে আইসিটি হবে হাতিয়ার” এই প্রতিপাদ্যে হাজারো বেকারের কর্মসংস্থানের মূলমন্ত্র নিয়ে পঞ্চগড়ে দিনব্যাপী লার্নিং এন্ড আর্নিং মেলা অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্ত্বরে সরকারের আইসিটি ডিভিশনের আয়োজনে লার্নিং এন্ড আর্নিং মেলার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক।
এ সময় ভৌমিক বলেন, “যুগের সাথে তাল মিলিয়ে চলছে হলে প্রত্যেক অভিভাবকের উচিত তার সন্তানের হাতে ল্যাপটপ তুলে দেয়া। দেশে যে হারে শিক্ষিত যুবক রয়েছে সে হারে কর্মসংস্থান নেই। তাই বিকল্প কর্মসংস্থানের জন্য আউটসোর্সিংয়ের কোন বিকল্প নেই।”
সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আমানুল্লাহ বাচ্চু, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আলীম খান ওয়ারেশী, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, প্রবীন সাংবাদিক অজিত কুমার সরকার।
দিনব্যাপী লার্নিং এন্ড আর্নিং মেলায় সেমিনারে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষা প্রতিষ্ঠান, কম্পিউটার সেলস এন্ড ট্রেইনিং প্রতিষ্ঠানসহ সরকারি বে-সরকারি ২২ স্টল অংশ নেয়। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..