পঞ্চগড়ে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের দক্ষিণ শালশিরি গ্রামে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন ঘোষণা করেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. নুরুল ইসলাম সুজন।
ঝলইশালশিরি ইউ’পি চেয়ারম্যান মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. নুরুল ইসলাম সুজন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, সিনিয়র সহ-সভাপতি মনিরুল কাদের, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তৈইবুল রহমান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ।
এ সময় স্থানীয় আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।