পঞ্চগড়ে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ উপলক্ষে র‌্যালী

পঞ্চগড়ে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ উপলক্ষে র‌্যালী
পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ উপলক্ষে  র‌্যালী করা হয়েছে।
৬ মার্চ (শনিবার) সকালে উপজেলার চন্দনবাড়ী বাজার থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফারুক আলম টবি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলীর নেতৃত্বে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি বোদা-দেবিগঞ্জ এশিয়ান হাইওয়ে হয়ে প্রায় আট কিলোমিটার পথ অতিক্রম করে বোদা উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র‌্যালীতে বোদা পৌর মেয়র এ্যাডঃ মোঃ ওহায়েদুজ্জামান সুজা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মকলেছার রহমান জিল্লু, পাথরাজ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম, বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জামিউল হক, বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম সাবুল, উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ বিভন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
পরে র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।