পঞ্চগড়ে ফ্রেন্ডশিপ পাইপলাইনে এল. এ চেক প্রদান

পঞ্চগড়ে ফ্রেন্ডশিপ পাইপলাইনে এল. এ চেক প্রদান
এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন স্থাপন প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ বাবদ মাঠপর্যায়ে এল, এ চেক প্রদান করা হয়েছে।
১৬ ফেব্রুয়ারী (মঙ্গলবার) জেলা প্রশাসনের আয়োজনে ধাক্কামারা ইউনিয়ন পরিষদ চত্বরে এল, এ চেক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্বে করেন জেলা প্রশাসক ডঃ সাবিনা ইয়াসমিন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান, ভূমি হুকুম কর্মকর্তা মোঃ আলাউদ্দি, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ হোসেন, ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরঙ্গজেব,
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুল আলম সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

১ কোটি ৫৩ লক্ষ ৩৬ হাজার ২৭৫ টাকার চেক ৩০ জনকে প্রদান করা হয়। মোট ৪৫০টি প্লটে ৮১ কিঃমি পাইপলাইনে আনুমানিক ব্যয় হবে সর্বমোট ৪৫ কোটি ৮১ লক্ষ ৯৪ হাজার টাকা যা পর্যায়ক্রমে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ বাবদ প্রদান করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।