× Banner
সর্বশেষ
মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

ছাতকে জান্নাত কল্যাণ ট্রাস্টের পোষাক ও খাদ্য সামগ্রী বিতরণ

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Jannat-2.jpg

ছাতক প্রতিনিধিঃ ছাতকে ‘জান্নাত কল্যাণ ট্রাস্ট’ খুরমার উদ্যোগে পোষাক, শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা গ্রামের হাজি আব্দুল গনির বাড়ি থেকে প্রায় অর্ধশত গরীব ও হতদরিদ্র পরিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। দুপুর থেকে খুরমা, মাধবপুর, মহব্বতপুর, মর্যাদ ও কাশিপুর-চিকনিকান্দি গ্রামের হতদরিদ্র ৪০টি পরিবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতরণ করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্য প্রবাসী সেলিম আহমেদ ও তার সহধর্মিণী রুনা বেগম।

বিশিষ্ট মুরব্বী হাজি আব্দুল গনির সভাপতিত্বে বিতরণী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবী জসিম উদ্দিন, রফিকুল ইসলাম মামুন, হাজি আব্দুল কাদির, হাজি আব্দুর রুপ, আব্দুল মালিক ও উকিল আলি। এসময় সাহেদ আহমদ, জসিম উদ্দিন, তুহিন আহমদ, হেলাল মিয়া, মুহিন আহমদ, ফয়সল আহমদ, ফাহিম আহমদ, আফছার আহমদ, রুমেন আহমদ, লাহিন আহমদ, আবির আহমদ, আতিফ আহমদ, নাদিম আহমদসহ প্রমূখ উপস্থিত ছিলেন। সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবন, আলু, পিয়াজ, শাড়ি, লুঙ্গি, গরম কাপড়, খাতা ও কলম ইত্যাদি।


এ ক্যটাগরির আরো খবর..