৭ দফা দাবিতে কাহারোলে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সমাবেশ

উত্তম কুমার রায়ঃ  ক্ষমতায়ন ও প্রতিনিধিত্বশীলা, সাংবিধানিক বৈষম্য বিলোপ করণ, সমঅধিকার ও সমমর্যাদা, স্বার্থবান্ধব আইন বাস্তবায়ন ও প্রণয়ন, শিক্ষা ব্যবস্থা বৈষম্য নিরসন, দায়মুক্তি সংস্কৃতি থেকে উত্তর, মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রতিকতার ধর্মান্ধ ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার দাবিতে দিনাজপুর জেলার কাহারোলে উপজেলার ধান হাটিতে আজ মঙ্গলবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাবু গোপেশ চন্দ্র রায় বলেন বর্তমান দেশে সংখ্যালঘুদের ক্রান্তিকাল নিরসনে ৭ দফার জরুরি বাস্তবায়নের কোন বিকল্প নাই।
বর্তমান সরকার সংখ্যালঘু বান্ধব কিন্তু দূঃখের বিষয় ২০০১ সালে ভয়াবহ সংখ্যালঘুদের উপর সাম্প্রতিকতার খর্গ নেমে এলে আজও আসামীদের উল্লেখযোগ্য বিচার হয়নি এবং ২০১৪ সালের নির্বাচনে সময়ও যেভাবে সংখ্যালঘুদের উপর হামলা ও নির্যাতনের স্বীকার হয় সেই ঘটনাগুলোর সুষ্ঠু বিচার হয়নি বলে আক্ষেপ প্রকাশ করেন।
এছাড়াও মঞ্চে সমসাময়িক প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন বাবু দেবেন্দ্রনাথ রায়, নির্মল রায়, অরুন কুমার প্রমুখ।
সমাবেশে সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কাহারোল উপজেলার সভাপতি বাবু প্রভাশ চন্দ্র রায়।।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।