× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

পঞ্চগড়ে পানিতে ডুবে ২ জনের মৃত্যু

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ   পঞ্চগড় জেলায় পানিতে ডুবে ২ জনের মৃত্যু হয়েছে।
পঞ্চগড় সদর উপজেলার ইসলামবাগ জালাশীমোড় এলাকায় একটি পুকুরে পরে রেজভি (১৩) নামের ৭ম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। রেজভী ইসলামবাগ এলাকার ইউসুফ আলীর পুত্র। সে পঞ্চগড় সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, রেজভী বাড়ি থেকে কিছুদুরে দুপুর ১২টার সময় বন্ধুদের সংগে খেলতে যায়।
এলাকাবাসী জানায়, ইসলামবাগের জালাশীমোড় এলাকায় একটি পুকুরে রেজভীকে ভেসে থাকতে দেখলে তাকে পুকুর থেকে তুলে দ্রুত পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার রেজভীকে মৃত ঘোষণা করে। পঞ্চগড় সদর থানার ওসি রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, একই দিনে তেঁতুলিয়া উপজেলায় গরুকে গোসল করাতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আলিমুল হক (৮৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আলিমুল হক উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের চতুরাগছ গ্রামের মৃত ঝরু মুুহাম্মদের পুত্র।
জানা যায়, দুপুরে আলিমুল হক তার গৃহপালিত গরু পুকুরে গোসল করাতে গিয়ে বেশি পানিতে গেলে তিনি হাবুডাবু খান। ওই সময় এক প্রতিবেশীর খবরে ঘটনাস্থল হতে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত ডাক্তার সৈয়দ আলী ইউসুুফ তাকে মৃত ঘোষণা করেন। তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..