× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

পঞ্চগড়ে নির্বাচনী অফিসে অগ্নি সংযোগ ১ জন আটক

admin
হালনাগাদ: রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে নৌকা মার্কার এক নির্বাচনী অফিসে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুদ পারভেজ (২৮)কে আটক করেছে।

ঘটনায় প্রকাশ, শুক্রবার গভীর রাতে আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের পানপাড়ায় নৌকা মার্কার এক নির্বাচনী অফিসে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এসময় অফিসে টাঙ্গানো পঞ্চগড়-১ আসনের নৌকা মার্কার প্রার্থী মোঃ মজাহারুল হক প্রধানের ছবি সম্বলিত ডিজিটাল ব্যানার ও পোষ্টার পুড়ে যায়। যাতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি ছিল।

এ ঘটনায় পরের দিন পানপাড়া ভোট কেন্দ্রের নৌকার নির্বাচনী কমিটির আহব্বায়ক সেলিম সরকার বাদী হয়ে ৩০ জনকে আসামী করে আটোয়ারী থানায় একটি মামলা দায়ের করেন।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ আঃ রাজ্জাক সত্যতা স্বীকার করে বলেন, একজন আসামী আটক করা হয়েছে, বাকী আসামী ধরার চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..