পঞ্চগড়ে নবনির্মিত লিকুইড অক্সিজেন প্লান্টের শুভ উদ্বোধন

পঞ্চগড়ে নবনির্মিত লিকুইড অক্সিজেন প্লান্টের শুভ উদ্বোধন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নবনির্মিত লিকুইড অক্সিজেন প্লান্টের শুভ উদ্বোধন করা হয়েছে। 

৫ ডিসেম্বর (রবিবার) দুপুরে আধুনিক সদর হাসপাতালে নবনির্মিত লিকুইড অক্সিজেন প্লান্টের শুভ উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বরে সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে নবনির্মিত লিকুইড অক্সিজেন প্লান্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম শফিকুল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুন প্রমুখ।
ইউনিসেফের অর্থায়নে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে ১০ হাজার লিটার ক্ষমতা সম্পন্ন অক্সিজেন প্লান্টটিতে এক সঙ্গে ১০০ রোগীকে অক্সিজেন সরবরাহ করা যাবে। ৬ মাস পূর্বে এই অক্সিজেন প্লান্ট নির্মাণের কাজ শুরু করেছিলো স্পেকট্রা ইন্টারন্যাশনাল লিঃ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।