× Banner
সর্বশেষ
তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন

পঞ্চগড়ে দু’টি আসনে কে কোন প্রতীকে লড়বেন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে  পঞ্চগড়ের দু’টি নির্বাচনী আসনে আওয়ামীলীগ ও বিএনপিসহ বিভিন্ন দলের ১৪ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে নেমেছেন।

পঞ্চগড় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা সাবিনা ইয়াসমিন পঞ্চগড়-১ (আটোয়ারী, সদর ও তেঁতুলিয়া) আসনে ৭ জন এবং পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে ৭ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেছেন গত সোমবার। পঞ্চগড়ের দু’টি আসনে প্রতীক প্রাপ্ত প্রার্থীরা হলেনঃ

পঞ্চগড়-১ (আটোয়ারী, সদর ও তেঁতুলিয়া) আওয়ামীলীগের মোঃ মজাহারুল হক প্রধান (নৌকা), বিএনপির ব্যারিষ্টার নওশাদ জমির (ধানের শীষ), জাতীয় পার্টির আবু সালেক (লাঙ্গল), জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) আল রাশেদ প্রধান (হুক্কা), জাকের পার্টির সুমন রানা (গোলাপ ফুল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আব্দুল্লাহ (হাত পাখা) ও ন্যাশনাল পিপলস পার্টির হাবিবুর রহমান (আম)।

পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আওয়ামীলীগের এ্যাডঃ মোঃ নূরুল ইসলাম সুজন (নৌকা), বিএনপির ফরহাদ হোসেন আজাদ (ধানের শীষ), জাতীয় পার্টির মোঃ লুৎফর রহমান রিপন (লাঙ্গল), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কমরেড আশরাফুল আলম (কাস্তে), জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ব্যারিষ্টার তাসমিয়া প্রধান (হুক্কা), ইসলামী আন্দোলন বাংলাদেশের কামরুল হাসান (হাত পাখা) ও ন্যাশনাল পিপলস পার্টির ফয়জুর রহমান মিঠু (আম)।

প্রার্থীরা প্রতীক পাওয়ার পরে নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রতীক নিয়ে নির্বাচনী সোডাউন দিয়েছে। এতে সাধারণ ভোটারদের মাঝে ভোটের আমেজ লক্ষ করা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..