× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

পঞ্চগড়ে তারানা হালিম- মুক্তমনা মানুষ হিসেবে গড়ে উঠতে হবে

admin
হালনাগাদ: শনিবার, ১৪ মে, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, শুধু ভালো ছাত্রী হলেই চলবে না, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চা করে মুক্তমনা মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

গতকাল শুক্রবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রতিভা অন্বেষণে চারদিনব্যাপী আবাসিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তারানা হালিম।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা লালন করে লেখাপড়া, আদর্শ ও নৈতিকতায় উজ্জ্বীবিত হয়ে সততা ও দুর্নীতিমুক্ত জীবন গড়ে তোলার পাশাপাশি সোনার মানুষ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে হবে। সামাজিক মূল্যবোধকে বাদ দিয়ে কোনো আধুনিকতা নয়, সংস্কৃতিচর্চা ও খেলাধুলা সমাজকে উন্নত করে এবং দেশকে বিশ্বের দরবারে পরিচিত করে।

তেঁতুলিয়া কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা কাজী হবিবর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক চেমন আরা, সাবেক সংসদ সদস্য ফরিদা আক্তার হিরা, সাবেক সংসদ সদস্য ও জয়পুরহাট জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহফুজা মণ্ডল, জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহাম্মেদ, কাজী মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সালাম গ্রহণ ও কুচকাওয়াজ উপভোগ করেন তারানা হালিম। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ
সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..