এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সিভিল সার্জন হলরুমে ২৩ ডিসেম্বর ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন উপলক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চগড়ের সিভিল সার্জন ডাঃ মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অবহিতকরণ সভায় বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন বলেন, জেলার সকল উপজেলায় একসাথে সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। পঞ্চগড় জেলায় এক লক্ষ আটচল্লিশ হাজার আটশত জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। সদর উপজেলায় ৬ থেকে ১১ মাস ৩৭২২ জন, ১২ থেকে ৫৯ মাস শিশু ২৮৯২৪ জন, কেন্দ্র ২৫৩ টি, স্বেচ্ছাসেবক ৫০৬ জন। তেঁতুলিয়া উপজেলায় ৬ থেকে ১১ মাস ২৩১৫ জন, ১২ থেকে ৫৯ মাস ১৮৫০০ জন, কেন্দ্র ১৭৮ টি, স্বেচ্ছাসেবক ৩৫৬ জন। আটোয়ারী উপজেলায় ৬ থেকে ১১ মাস ১৬৯৩ জন, ১২ থেকে ৫৯ মাস, ১৬৬১৮ জন, কেন্দ্র ১৫৩টি, স্বেচ্ছাসেবক ৩০৬ জন। বোদা উপজেলায় ৬ থেকে ১১ মাস ৩৪৬৮ জন, ১২ থেকে ৫৯ মাস ৩১৬৫০জন, কেন্দ্র ২৫৩টি, স্বেচ্ছাসেবক ৫০৬ জন।
দেবীগঞ্জ উপজেলায় ৬ থেকে ১১ মাস ৩৮১০জন, ১২ থেকে ৫৯ মাস ৩২৫০০ জন, কেন্দ্র ২৫৩ টি, স্বেচ্ছাসেবক ৫০৬ জন। সভায় সিভিল সার্জন সকলের সহযোগীতা কামনা করেন।



