× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

ইভিএমে ব্যাপক সাড়া, ৬১ শতাংশ ভোট পড়েছে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭

রংপুর প্রতিনিধিঃ রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ব্যাপক সাড়া পড়েছে। এ নির্বাচনে একটি কেন্দ্রে এ ভোটযন্ত্রে ৬১ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

নির্বাচন কমিশনের আইসিটি শাখা জানিয়েছে, বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে ২ হাজার ৫৯ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১ হাজার ২৫২টি। অর্থাৎ ভোট পড়েছে ৬০ দশমিক ৮১ শতাংশ বা ৬১ শতাংশ। এখানে পুরো ভোট ইভিএমে হয়েছে।

এ কেন্দ্রে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু (নৌকা) পেয়েছেন ৩৩৪ ভোট, জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙ্গল) পেয়েছেন ৬৭৪ ভোট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের প্রার্থী আব্দুল কুদ্দুছ (মই) পেয়েছেন ২১ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এটিএম গোলাম মোস্তফা (হাতপাখা) পেয়েছেন ৬১ ভোট ও ন্যাশনাল পিপলস পার্টি’র (এনপিপি) সেলিম আখতার (আম) পেয়েছেন ৯ ভোট এবং জাতীয় পার্টির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার (হাতি) পেয়েছেন ১১ ভোট।


এ ক্যটাগরির আরো খবর..