× Banner
সর্বশেষ
মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা

পঞ্চগড়ে মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
পঞ্চগড়ে জন্মশতবার্ষিকী

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে।

১৭ মার্চ (মঙ্গলবার) সকালে সার্কিট হাউজ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসটির শুরু হয়। পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করে। পরে জেলা আওয়ামীলীগের কর্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য দিয়ে মোনাজাত করে জেলা নেতৃবৃন্দ। এ সময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি মোঃ মজাহারুল হক প্রধান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলামসহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে জেলার পাঁচ উপজেলাতেই মুজিব জন্মশতবার্ষিকীর দিবসটিকে সরনিয় করে রাখতে বিভিন্ন প্রতিষ্ঠানে কেক কেটে, বৃক্ষ রোপন ও বেলুন উড়িয়ে এবং বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..