× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

পঞ্চগড়ে খাবারের দোকানে জরিমানা

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড়   প্রতিনিধি : পঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির দায়ে একটি চাইনিজ রেস্টুরেন্টসহ সাতটি খাবারের দোকানে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

২৪ জানুয়ারি বিকেলে পঞ্চগড় বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।ভ্রাম্যমাণ আদালতে পঞ্চগড় বাজারের আমন্ত্রণ বেকারিকে ৩০ হাজার, জেসমিনবেকারিকে ২০ হাজার, চাইনিজ রেস্টুরেন্ট শীতলকে তিন হাজার, করতোয়া হোটেলকে দুই হাজার, মায়ের দোয়া হোটেলকে দুই হাজার, রাণী হোটেলকে এক হাজার ও জেনিফার ফুড ভ্যালিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

পঞ্চগড় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান, ভোক্তাদের অধিকার হরণ করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..