× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

পঞ্চগড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

admin
হালনাগাদ: রবিবার, ১ জুলাই, ২০১৮

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠি আদিবাসী সাঁওতাল শিক্ষার্থীদের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ ও শশ্মানের জন্য কেনা জমির দলিল হস্তান্তর করা হয় হয়েছে।

বোদা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে প্রধানমন্ত্রী কার্যালয় হতে প্রাপ্ত অর্থ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ হাতে তুলে দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফিউল্লাহ সুফি, বোদা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ মশিউর রহমান মানিক, আওয়ামীলীগ নেতা ও আদিবাসী কল্যাণ সমিতির উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান, উদয় চন্দ্র ঘোষ, বোদা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ আদিবাসী শিক্ষার্থী ও অভিভাবকরা।


এ ক্যটাগরির আরো খবর..