× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫

এন,এ,রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২২২ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। সোমবার ১৯ অক্টোবর সকালে বিদ্যালয়ের মাঠে  আয়োজিত অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান কৃতি শিক্ষার্র্থীদের হাতে সম্মাননা পদক ও পুরস্কার তুলে দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেখা রাণী দেবীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা শঙ্কর কুমার ঘোষ, শিশু বিষয়ক কর্মকর্তা মো. আক্তারুজ্জামান কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে মাইশা মমতাজ ও স্বীকৃতি রায় প্রমুখ বক্তৃতা করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জেলা পর্যায়ের বিভিন্ন, কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত জেএসসির ১১৪ এবং এসএসসির ১০৮ জন শিক্ষার্থীকে সম্মাননা পদক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..