× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

পঞ্চগড়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষিত, থানায় মামলা দায়ের

Kishori
হালনাগাদ: রবিবার, ৪ অক্টোবর, ২০২০
অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষিত

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী ধর্ষিত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের ঝলঝলি শিয়ালপাড়া গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের ঝলঝলি শিয়ালপাড়া গ্রামের হাসিবুল ইসলাম এর পুত্র মামুন (২৪) বৃহস্পতিবার বিকেলে অষ্টম শ্রেণীতে পড়ুয়া ওই শিক্ষার্থীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর গতকাল শুক্রবার ধর্ষিতা শিক্ষার্থীর পিতা বাদী হয়ে বোদা থানায় ধর্ষক মামনুকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
বোদা থানার ওসি (তদন্ত) আবু সায়েম মিয়া জানান, গত শুক্রবার রাতে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ধর্ষিতা মেয়েটি শনিবার ডাক্তারি পরীক্ষার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধর্ষককে আটকের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..