পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত-রাস্তা অবরোধ

পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত-রাস্তা অবরোধ
পঞ্চগড়ের বোদায় কাজী ফার্মের ট্রাকের ধাক্কায় মনিরুল ইসলাম (১৭) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল পাঁচটায় বোদা পৌরসভার ভাসাইনগর কাজী ফার্মের সামলে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত মনিরুল ইসলাম পাথরাজ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই জন ছাত্র কাজী ফার্মের গেটের সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় কাজী ফার্মের একটি ট্রাক
দ্রুতগতিতে ফার্মের ভিতরে ঢোকার সময় দু’জনকে ধাক্কা দেয়। স্থানীয়রা দ্রুত তাদের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে রাখে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলমান আলী ও বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জনগনকে শান্ত করেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ট্রাকের ধাক্কায় এক ছাত্রের নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।