× Banner
সর্বশেষ
আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার

ডেস্ক

পঞ্চগড়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সেনাবাহিনীর অভিযানে দুইজনের কারাদণ্ড 

Kishori
হালনাগাদ: বুধবার, ২৮ মে, ২০২৫
বালু ও পাথর উত্তোলন

পঞ্চগড়ের সদর উপজেলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে জমি মালিক ও এস্কেভেটর চালক সহ দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চগড় ক্যাম্পের সদস্যরা পরিচালনা করে। এসময় অবৈধ বালু ও পাথর উত্তোলনের জড়িত জমি মালিক শফিউল ইসলাম (৬৬) কে ছয় মাস ও এস্কেভেটর চালক পলাশ (২৬) কে তিন মাসের দণ্ডাদেশ প্রদান করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী। বালি মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১০ এর ১৫(১) ধারা লঙ্ঘনের দায়ে এ দণ্ডাদেশ প্রদান করা হয়। এসময় এস্কেভেটরের দুইটি ব্যাটারি জব্দ করে সদর থানা পুলিশের কাছে দেয়া হয়। পরে দণ্ডাদেশ প্রাপ্তদের পুলিশের মাধ্যেমে জেলহাজতে পাঠানো হয়েছে।
দণ্ডাদেশ প্রাপ্ত জমি মালিকের বাড়ি সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুর এলাকায়। তিনি ওই এলাকার মৃত জমি মালিক শফি উদ্দিনের ছেলে।
এছাড়া এস্কেভেটর চালক পলাশের বাড়ি যশোর জেলার শার্শা উপজেলায়।
এসময় বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চগড় ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী পিয়াস জয়, সেনা সদস্যরা, সদর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, পঞ্চগড় সদর পুলিশের সদস্যরা সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী এলাকায় অবৈধ উপায়ে ফসলি জমির পাশেই এস্কেভেটর দিয়ে মাটি কেটে বালু ও পাথর উত্তোলন করছিলেন জমি মালিক শফিউল ইসলাম। এসব বালি, মাটি ওই এলাকায় ট্রাক্টর দিয়ে পরিবহন করা হচ্ছিল। পরে খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চগড় ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী পিয়াস জয়ের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী। এসময় বালি মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১০ এর ১৫(১) ধারা লঙ্ঘনের দায়ে জমি মালিক শফিউল ইসলামকে জ মাস ও এস্কেভেটর চালককে তিন মাসের বিনাশ্রম দণ্ডাদেশ প্রদান করা হয়।
সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী বলেন, এই জমি মালিক প্রশাসনের অনুমতি ব্যাতিত সমতল মাটি কেটে পুকুর খননের নামে বালু ও পাথর অবৈধ উপায়ে উত্তোলন করছিলেন। এর আগেও খবর পেয়ে তাকে সর্তক করা হয়েছিল। কিন্তু শোনেননি। পরে তাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ড প্রদান করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী, ২৯ বীরের পঞ্চগড় ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী পিয়াস জয় বলেন, পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় মাটি কেটে অবৈধ উপায়ে বালু ও পাথর উত্তোলনের খবর পাওয়া যাচ্ছিল। এসব ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। আজকেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দুইজনকে দণ্ড দেয়া হয়েছে। আগামীতেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..