× Banner
সর্বশেষ
ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় দুইটি আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

পঞ্চগড়ের বোদা পৌর শহরে অস্বাস্থ্যকর পরিবেশ আইসক্রিম উৎপাদন ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় দুইটি আইসক্রিম কারখানার মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে আইসক্রিম কারখানা দুইটি থেকে প্রায় চার হাজার পিছ আইসক্রিম জব্দ করে নষ্ট করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে বোদা পৌর শহরের জমাদার পাড়া ও নগরকুমারী হলপাড়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্র উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর বোদা ক্যাম্প কমান্ড ক্যাপ্টেন ইনজামামুল আমিন রিমনসহ বাংলাদেশ সেনাবাহিনী ও বোদা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্র উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ জানান, “কারখানা দুইটি বরফকল হলেও দীর্ঘদিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরী করে আসছিল। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কাপড়ের রং, ক্যামিকেল ও নোংরা পানি ব্যবহার করে আইসক্রিম মজুদ করা হচ্ছিল। মজুত করা আইসক্রিমে ছত্রাক জমে গিয়েছিল। এসময় ভিসি কারখানা থেকে ৩ হাজার ৫০০ পিছ তৈরী আইসক্রিম জব্দ ও কাওসার কারখানা থেকে ৫০০ পিছ তৈরী আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়। জনস্বার্থে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। আগামীতেও এধরণের অভিযান অব্যাহত থাকবে।”


এ ক্যটাগরির আরো খবর..