× Banner
সর্বশেষ
মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, নরওয়ের কাছে জয় অধরাই রইল সেলেসাওদের আজ ৬ জুলাই (২১ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপে হলান্ডের জোড়া গোলে ব্রাজিল বিদায়, শেষ মুহূর্তের নেইমার গোলেও রক্ষা হয়নি দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি

নয় দিন পরে নাসিরনগরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ  হিন্দুদের বাড়িঘরে হামলা ভাঙচুরের ঘটনার  নয় দিন পরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং যুব ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার

আজ মঙ্গলবার দুপুরে হিন্দু সম্প্রদায়ের প্রতিমা বাড়িঘর ভাঙচুরের এলাকা পরিদর্শন ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে দেখা করবেন দুই মন্ত্রী প্রতিমন্ত্রী। সময় তাঁদের সঙ্গে থাকবেন পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ

পরে বিকেলে স্থানীয় খেলার মাঠে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী

গত ২৮ অক্টোবর নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে এক যুবক পবিত্র কাবাঘরের ছবি সম্পাদনা করে ফেসবুকে পোস্ট করে বলে অভিযোগ পাওয়া যায়। এরপর স্থানীয় লোকজন তাঁকে পুলিশে সোপর্দ করে

ঘটনার খবর ছড়িয়ে পড়লে পরের দিন নাসিরনগর সদর উত্তাল হয়ে পড়ে। অবস্থায় ৩০ অক্টোবর উপজেলা সদরের কলেজ মোড়ে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশ চলাকালে বেশ কয়েকটি মন্দির হিন্দুদের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা

ঘটনার রেশ কাটতে না কাটতেই গত শুক্রবার একই উপজেলায় হিন্দুদের পাঁচটি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা

ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত কাজল দত্ত নির্মল দত্ত নাসিরনগর থানায় অজ্ঞাতপরিচয় দুই হাজার ৪০০ জনকে আসামি করে দুটি মামলা করেন। ছাড়া পুলিশও বাদী হয়ে দুটি মামলা করেছে

এসব মামলায় এখন পর্যন্ত ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে


এ ক্যটাগরির আরো খবর..