× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

নড়িয়ায় চেয়ারম্যানের উপস্থিতিতে অপ্রাপ্ত বয়স্ক বিয়ে প্রশাসন অসহায়

admin
হালনাগাদ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুরের ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান ও সদস্যদের উপস্থিতিতে অপ্রাপ্ত বয়স্ক বিয়ে হয়েছে। বিবাহ ঠেকাতে প্রশাসনের সকল চেষ্টা ভেস্তে গেছে। অবশেষে বিয়ে ঠেকাতে ব্যর্থ হয়েছে উপজেলা ও জেলা প্রশাসন। নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের তেলিপাড়া গ্রামে স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উপস্থিতিতে বাল্যবিয়ে অনুষ্ঠিত হয়। রোববার সন্ধ্যায় এ বিয়ে অনুষ্ঠিত হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের তেলিপাড়া গ্রামের ইতালি প্রবাসী আব্দুল কুদ্দুস হাওলাদারের মেয়ে কান্তা আক্তার (১৬) এর সাথে পার্শ্ববর্তী ভেদরগঞ্জ উপজেলার উত্তর মহিষার গ্রামের সাত্তার হাওলাদারের ছেলে রিপন হাওলাদারের অপ্রাপ্ত  বয়স্ত বিয়ের প্রস্তুতি নেয়। গতকাল রোববার বিয়ের দিন ধার্য্য ছিল।

কান্তা আক্তার স্থানীয় তেলিপাড়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। বিদ্যালয়ের নিবন্ধন অনুযায়ী কান্তার জন্ম তারিখ ১ মার্চ, ২০০০ খ্রিঃ। সে অনুযায়ী তার বয়স ১৬ বছর ৬ মাস ১৭ দিন। আইন অনুযায়ী ১৮ বছরের নিচে বিয়ে দেয়ার সুযোগ না থাকায় কুদ্দুস হাওলাদার স্থানীয় চেয়ারম্যান গিয়াস উদ্দীন রাঢ়ীকে ম্যানেজ করে একটি ভূয়া জন্ম সনদ উত্তোলন করেন। রোববার দুপুরে চেয়ারম্যান গিয়াস উদ্দীন তার সকল ইউপি সদস্যদের সাথে নিয়ে মেয়ের পিত্রালয়ে বিয়ের দাওয়াত খেতে যান।

অপ্রাপ্ত বয়স্ক বিবাহের সংবাদ পেয়ে সংবাদকর্মীরা বিষয়টি জেলা ও উপজেলা প্রশাসনকে অবহিত করে। তখন নড়িয়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন এবং প্রশাসনের লোক না যাওয়া পর্যন্ত বিয়ে বন্ধ রাখার জন্য মোবাইল ফোনের মাধ্যমে চেয়ারম্যানকে অনুরোধ করেন। মহিলা বিষয়ক কর্মকর্তা বিকাল ৪ টায় ঘটনাস্থলে উপস্থিত হন। তখন কান্তা আক্তারের ১৮ বছর বয়স দেখিয়ে চেয়ারম্যান গিয়াস উদ্দিন বিদ্যালয়ের জন্ম তারিখ আড়াল করে নতুন জন্ম নিবন্ধন দেন। এরপর সন্ধ্যা ৭টার  দিকে চেয়ারম্যান ও সদস্যদের উপস্থিতিতে কান্তার অপ্রাপ্ত বয়স্ক সম্পন্ন করেন।

তেলিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার বলেন, কান্তা আমাদের স্কুলের ছাত্রী। জেএসসি পরীক্ষার নিবন্ধন অনুযায়ী কান্তা আক্তারের জন্ম তারিখ ১ মার্চ, ২০০০ খ্রিঃ। তার বয়স ১৮ বছর হয়নি। কিন্তু চেয়ারম্যান মেম্বাররা উপস্থিত থেকে বিয়ে দিলে আমাদের কী করার আছে?

চামটা ২নং ওয়ার্ডের ইউপি সদস্য পলাশ আহমেদ বলেন, ইউনিয়ন পরিষদ থেকে দেয়া জন্ম সনদ অনুযায়ী  কান্তার বয়স ১৮ বছর হয়েছে। চেয়ারম্যান নিজে বিয়েতে উপস্থিত ছিলেন। আমরা সব ইউপি সদস্যরাও উপস্থিত ছিলাম। সে ক্ষেত্রে এটা অপ্রাপ্ত বয়স্ক বিয়ে হবে বলে আমি মনে করি না।

এ বিষয়ে চামটা ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দীন রাঢ়ী বলেন, ‘এলাকার বিয়ে তাই উপস্থিত ছিলাম। মেয়ের বাবা আবেদন করলে ইউনিয়ন পরিষদ থেকে জন্ম সনদ দেয়া হয়। মেয়ে স্কুলে পড়ে কিনা আমার জানা নেই।’

নড়িয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজিয়া খানম বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। চেয়ারম্যান জন্ম সনদ সঠিক বলে প্রত্যয়ন কওে তাই আমার কিছুই করার ছিল না। মেয়ের জন্ম সনদ মিথ্যা হলে চেয়ারম্যান দায়ী থাকবেন। ভুয়া সনদ প্রমানিত হলে চেয়ারম্যানকে আইনের আওতায় আনা হবে।


এ ক্যটাগরির আরো খবর..