× Banner
সর্বশেষ
জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী

নিউজ ডেস্ক

নড়াইলে হিন্দুদের উপর হামলা ঘটিয়েছে আওয়ামীলীগ -নিতাই রায় চৌধুরী

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
হিন্দুদের উপর হামলা ঘটিয়েছে আওয়ামীলীগ

আওয়ামী লীগের হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য নড়াইলে হিন্দু সম্প্রদায়কে একটি সহজ উপাদান হিসেবে ব্যবহার করে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও তাদের মালিকানাধীন দোকান ভাঙচুরের ঘটনা হয়েছে। অতীতেও মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন এ দেশের সব অধিকারসমূহ ভূলণ্ঠিত করে বর্তমান স্বৈরশাসকগোষ্ঠী সংখ্যালঘুদের নিয়ে বার বার একটি অপ-রাজনৈতিক নাটক মঞ্চস্থ করেছে। বিএনপি তদন্ত দলের প্রধান ও দলটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বিএনপি গঠিত তদন্ত টিম সরেজমিনে তদন্ত সাপেক্ষে আক্রান্ত পরিবার এবং স্থানীয় জনসাধারণের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ঘটনাটি নিশ্চিতরূপে স্থানীয় আওয়ামী লীগের গ্রুপিংয়ের বহিঃপ্রকাশ।

নিতাই রায় চৌধুরী বলেন, অগণতান্ত্রিক এ সরকারের অধীন সংখ্যালঘুরা কখনোই এদেশে নিরাপদ নয়। তদন্ত টিম মনে করে বিচারহীনতাই বার বার এদেশে একই ধরনের ঘটনা সংঘটিত হওয়ার পেছনে অন্যতম উৎসাহ হিসেবে কাজ করেছে। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে রাজনৈতিক ফায়দা লুটতে বারবারই হিন্দু সম্প্রদায়ের নিরীহ মানুষদের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। এরই অংশ হিসেবে বিভিন্ন সময়ে তাদের বাড়িঘর ও মন্দিরে হামলা করা হয়েছে। নড়াইলের ঘটনাও আওয়ামী লীগ সৃষ্ট তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই এই হামলা হয়েছে। বিচারহীনতার সংস্কৃতি থেকেই এই সহজ কাজটিই বারবার করা হচ্ছে।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে কটূক্তি করে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে গত ১৫ জুলাই সন্ধ্যা ৭টার দিকে নড়াইল জেলাধীন লোহাগাড়া দিঘলীয়ার সাহাপাড়ায় একাধিক হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুর, লুটপাট এবং তাদের মালিকানাধীন দোকান ভাঙচুর করা হয়।

গত ১৮ জুলাই রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল সভায় এ ঘটনা তদন্তের জন্য একটি টিম গঠনের সিদ্ধান্ত হয়। সভায় বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী তদন্ত কমিটির প্রধান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে টিমের সব সদস্য গত ২৩ জুলাই সরেজমিনে আক্রান্ত এলাকা পরিদর্শন করেন।

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তদন্ত টিমের সদস্য অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুণ্ডু, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, অমলেন্দু দাস অপু, অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..