× Banner
সর্বশেষ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক -বাণিজ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ, এমপিও শিক্ষক ও ঋণখেলাপিরা অযোগ্য মোদির পদত্যাগ দাবিতে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষার্থী আন্দোলনে পুলিশি ব্যবহারের প্রতিবাদ আট অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার

নড়াইলে বঙ্গবন্ধু’র নামে এবারের ১০ দিনব্যাপী ‘সুলতান মেলা!!!

admin
হালনাগাদ: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০

উজ্জ্বল রায় নড়াইল থেকে:  আগামি ১৫ জানুয়ারি থেকে শুরু হবে এস এম সুলতান মেলা। চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত।  জেলা প্রশাসনের সুলতান ফাউন্ডেশনের অলোচনা সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। উজ্জ্বল রায় নড়াইল থেকে জানান, ১০ দিনব্যাপী এ মেলা নড়াইলের সুলতান মঞ্চে অনুষ্ঠিত হবে। এবারের মেলা উৎসর্গ করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
জেলা প্রশাসক ও এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি আনজুমান আরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পিপি অ্যাডভোকেট ইমদাদুল ইসলাম, জিপি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তী, নড়াইল পৌরসভার প্যানেল মেয়র রেজাউল বিশ্বাস, অবসরপ্রাপ্ত শিক্ষক ইউসুফ আলী, সহকারী অধ্যাপক মলয় নন্দী, যশোর বারের সিনিয়র আইনজীবী মঞ্জুরুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক উত্তম কুমার ঘোষ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি মলয় কুন্ডু, আব্দুর রশিদ মন্নু, ইমান আলী মিলন, প্রশান্ত সরকারসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।
সুলতান মেলায় শিশুদের চিত্রাঙ্কন, চিত্রপ্রদর্শনী, লাঠিখেলা, হা-ডু-ডু, ভলিবল, ঘোড়ারগাড়ি দৌঁড় প্রতিযোগিতা, দঁড়ি টানাটানি, চিবুড়িসহ বিভিন্ন গ্রামীণ খেলা থাকছে। এছাড়া স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সুলতানের জীবন ও কর্মের ওপর প্রতিদিন আলোচনা সভা। এদিকে মেলার সমাপনী অনুষ্ঠানে দেশবরেণ্য একজন চিত্রশিল্পীকে ‘সুলতান পদক’ প্রদান করা হবে। তবে এ বছর সুলতান পদক কে পাবেন, তা এখনও নির্ধারণ হয়নি। এসএম সুলতানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এ মেলা অনুষ্ঠিত হবে। ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন সুলতান। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..