× Banner
সর্বশেষ
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

নড়াইলে যুবককে ঘুমন্ত অবস্থায় পিটিয়ে ও গলাকেটে হত্যার চেষ্টা 

admin
হালনাগাদ: রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯

উজ্জ্বল রায় নড়াইল থেকেঃ এক যুবককে ঘুমন্ত অবস্থায় পিটিয়ে ও গলাকেটে হত্যার চেষ্টা করা হয়েছে। দিবাগত  গভি রাতে জেলার কোটাকোল ইউনিয়নের চরকোটাকোল গ্রামে এ ঘটনা ঘটেছে। হামলার শিকার গোলাম রব্বানী শেখ (৩৫) ওই গ্রামের ওয়াজেদ শেখের ছেলে। পেশায় তিনি কাঠ ব্যাবসায়ী। তাঁকে গুরুতর অবস্থায় গতকাল শনিবার সকালে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উজ্জ্বল রায় নড়াইল থেকে জানান, রব্বানী শেখের বোন হোসনেয়ারা জানান, তাঁর হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় গতকাল ভোরে তাঁকে উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে গলা কাটার চেষ্টা করেছিলো। হাত, পা ও পিঠে আঘাতের চিহ্ন। রাতে তিনি বাসায় একা ছিলেন। তিনি কাঠের ব্যবসায় করতে আশা এনজিও থেকে ৪০ হাজার টাকা ঋণ তুলেছিলেন গত মঙ্গলবার। এ ছাড়া শুক্রবার সকালে ধারের ২০ হাজার টাকা পান। ধারণা করা হচ্ছে, ওই টাকা নিতে দুর্বৃত্তরা তাঁকে হত্যার চেষ্টা করেছে।
দেখা গেছে, ঘরের আলমারি ও শোকেচ ভেঙে এলোমেলো করা রয়েছে। বিছানা উল্টা-পাল্টা করা অবস্থায় পাওয়া গেছে। তবে ওই টাকা খোয়া গেছে কি না বা কোনো মালামাল লুট হয়েছে কি না তা স্বজনেরা জানাতে পারেননি। রব্বানী কথা বলতে পারলে বিষয়টি পরিষ্কার হওয়া যাবে বলে তাঁরা জানান।নড়াইলের লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ‘এ বিষয় জানার পর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..