নড়াইলে পুলিশের অভিযানে ৪২বোতল বাংলা মদসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ বুধবার (৩ জুলাই) ২৭৪: নড়াইলের কালিয়া উপজেলা খাদ্য গুদামের সামনে থেকে গোপন সংবাদের দিবাগত রাত ১১টার দিকে অভিযান চালিয়ে ২১লিটার (৪২বোতল) বাংলা মদ উদ্ধার করা হযেছে।

আলিম চৌধুরী (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে। আলিম উপজেলার চেরখালি গ্রামের মহি চৌধুরীর ছেলে বলে পুলিশ জানায়। পিতার নাম সঠিক থাকলেও অনুসন্ধানে তার প্রকৃত ঠিকানা জানা যায়,অত্র নড়াইলের কোটাকোল ইউপির মঙ্গল পুর গ্রামে। এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে জানান নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযানে ৪২বোতল বাংলা মদসহ ১ জনকে গ্রেফতার করেছে।

আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে নড়াইলের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, নড়াইলকে আমরা ইতোমধ্যে মাদকের করাল গ্রাস থেকে অনেকাংশে মুক্ত করে ফেলেছি। তবে বেশ কিছু মাদকব্যবসায়ী প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে নতুন নতুন কৌশল অবলম্বন করে ব্যবসা করা শুরু করছে। কিন্তু নড়াইল জেলা পুলিশের টিমগুলোর কাছে তাদেরকে পরাজয় বরণ করতে হচ্ছে। এ কারণে সকলকে মাদক, জঙ্গি ও সন্ত্রাস থেকে দূরে থাকার জন্য কঠোর হুঁশিয়ারিও প্রদান করেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।