× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, নরওয়ের কাছে জয় অধরাই রইল সেলেসাওদের আজ ৬ জুলাই (২১ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপে হলান্ডের জোড়া গোলে ব্রাজিল বিদায়, শেষ মুহূর্তের নেইমার গোলেও রক্ষা হয়নি

ডেস্ক

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রাহুলের জায়গায় কিষান

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১০ মে, ২০২৩
kl rahul and ishan kishan

উরুর ইনজুরির কারনে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দল থেকে  ছিটকে গেছেন ব্যাটার লোকেশ রাহুল। তার জায়গায় ফাইনালের জন্য দলে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার ইশান কিষান।  ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

গত সপ্তাহে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় ডান পায়ের ইনজুরিতে পড়েন রাহুল। পরবর্তীতে মুম্বাইয়ে স্ক্যান করান রাহুল। স্ক্যান রিপোর্টে তার উরুর ইনজুরি ধরা পড়ে।  যার প্রেক্ষিতে  চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এমনকি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেও ছিটকে গেছেন রাহুল।

রাহুলের জায়গায় দলে সুযোগ পাওয়া কিষানের এখনও টেস্ট অভিষেক হয়নি। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সুযোগ হলো কিষানের। ফাইনাল ম্যাচের জন্য আগেই ঘোষিত দলে প্রধান উইকেটরক্ষক হিসেবে রাখা হয় কেএস ভরতকে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে অভিষেক হয় ভরতের। ঋসভ পান্থের অনুপস্থিতিতে চার টেস্টের ছয় ইনিংসে ১০১ রান করেন ভরত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐ সিরিজের দলেও ছিলেন কিষান। কিন্তু টেস্ট খেলার সুযোগ হয়নি তার।

এখন পর্যন্ত ভারতের হয়ে ১৪টি ওয়ানডেতে ১টি ডাবল সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে ৫১০ রান করেছেন কিশান। ২৭টি টি-টোয়েন্টিতে ৬৫৩ রানও করেছেন তিনি। ৪৮টি প্রথম শ্রেনির ক্রিকেটে ২৯৮৫ রান আছে কিশানের। এদিকে, বাঁ-কাঁধের ইনজুরিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনিশ্চিত পেসার জয়দেব উনাদকতের। তার ব্যাপারে এখনও কোন সিদ্বান্ত নেয়নি বিসিসিআই। আগামী ৭ জুন  ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত।


এ ক্যটাগরির আরো খবর..