প্রাকৃতিক দুর্যোগে সবসময় জনগণের পাশে বর্তমান সরকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন আজ কুড়িগ্রাম জেলার রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলার শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণকালে  প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময় দেশের কোন গরিব-অসহায় মানুষ শীতে কষ্ট পাবে না। দেশের শীতার্ত দুস্থদের ঘরে ঘরে কম্বল-সহ অন্যান্য গরম কাপড় পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, বিগত বছরগুলোর তুলনায় এবছর শীত একটু বেশি। তবে সরকার যেকোনো প্রাকৃতিক দুর্যোগের সময় জনগণের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

শীতবস্ত্র বিতরণের সময় প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, রৌমারী, রাজিপুর ও চিলমারী উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় উপজেলার সরকারি কর্মকর্তারা।

প্রতিমন্ত্রী শীতার্ত দুস্থদের সাহায্যার্থে সরকারের পাশাপাশি সমাজের ধনাঢ্য ব্যক্তি-সহ সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।