স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : টাকা দিতে না পারায় স্কুল থেকে নতুন বই দেয়নি। তাই বই না পেয়ে খালি হাতেই বাড়ী ফিরতে হয়েছে অনেক শিক্ষার্থীকে। সেশন ফি’র অযুহাতে বই উৎসবের দিনেও নতুন বইয়ের ঘ্রান থেকে বঞ্চিত হয়েছে কালীগঞ্জ উপজেলার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী। এ ঘটনা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ দেখা দেয়। এরই জের ধরে শনিবার বেলা ১২ টার দিকে ছাত্র ও অভিভাবকরা ওই বিদ্যালয়ে হাজির হয়ে কারন জানতে শিক্ষকদের সাথে এক বচসায় জড়িয়ে পড়েন। সে সময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছুটিতে থাকায় অন্নান্য শিক্ষকরা ঘটনাটি নিয়ে বিড়ম্বনায় পড়েন।
বিদ্যালয়ের ছাত্র ও অভিভাবকগন জানায়, উপজেলার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরন্জন পাল সেশন ফি জমা ছাড়া নতুন বই দিচ্ছেন না। যেসব শিক্ষার্থীরা ওই টাকা জমা দিচ্ছেন শুধুমাত্র তাদের হাতেই ্একটি স্লীপ ধরিয়ে দিচ্ছেন। এরপর শ্রেণী শিক্ষকের কাছে গিয়ে ওই স্লিপ জমা দেবার পরই বই পেয়েছে শিক্ষার্থীরা। আর যেসব ছাত্ররা টাকা দিতে পারেনি তাদেরকে বই না দিয়ে ফেরত পাঠিয়েছেন। যদিও বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। তারপরও গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা সেশন ফির অজুহাতে ছাত্রদের বই না দেওয়ার ঘটনাটি নিয়ে এলাকায় ক্ষোভ দেখা দেয়।
এ বিষয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার বলেন, ওই স্কুলে নতুন বছরে বইউৎবসে আমার বই উদ্ধোধনের কথা ছিলো কিন্তু আমি সকাল সাড়ে নয়টার দিকে ষ্কুলে গিয়ে একজন শিক্ষক ছাড়া কাউকেই পাইনি। আর সেশন ফি বই উৎসবের দিন কেনো নেবে এটাতো পরেও নেয়া যায়।


