× Banner
সর্বশেষ
ডিজাইন-ফর-ম্যানুফ্যাকচারিং স্তরে প্রবেশ করেছে ভারতের আকাশসীমা আজ ২৬ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ রবিবার (২৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষার প্রকৃত মান ফিরিয়ে আনতে কাজ করছে সরকার -সংস্কৃতিমন্ত্রী সৃজনশীল চিন্তার সমষ্টিগত চর্চা জাতির জন্য একটি সম্পদে পরিণত হবে -তথ্যমন্ত্রী কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ময়না বেগমের মৃত্যু

Dutta
হালনাগাদ: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
narail

নড়াইলের লোহাগড়া উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ময়না বেগম (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫নভেম্বর) সকালে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূ মৃত্যুবরণ করেন। ময়না বেগম উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের দিদার শেখের স্ত্রী।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক এস এম মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের পরিবারের লোকজন জাগো নিউজকে জানান, গত শুক্রবার রাতে প্রচন্ড জ্বরে আক্রান্ত হয় ময়না বেগম। ময়নার অবস্থা রাতে অবনতি হলে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করি। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করলে তার ডেঙ্গুজ্বর ধরা পড়ে। পরে তার শারীরিক অবস্থার ব্যপক অবনতি হয় এবং শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ব্যাপারে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক এস এম মাসুদ জাগো নিউজকে বলেন, শুক্রবার রাতে জ্বর নিয়ে ময়না বেগম ভর্তি হন। এসম তার ডেঙ্গুজ্বর ধরা পড়ে। এরপর শনিবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।


এ ক্যটাগরির আরো খবর..