× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

জেলা প্রতিনিধি, নড়াইল

নড়াইলে গ্যাস লাইট বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ডে ৫টি পরিবারের প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
norail fire

নড়াইলে গ্যাস লাইট বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ডে ৫টি পরিবারের প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি। নড়াইলের শামুকখোলা গ্রামে আগুনে ৫টি পরিবারের ছোট-বড় ১০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার (১১ এপ্রিল) নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের শহিদ মোল্যার রান্না ঘরে চুলার পাশে থাকা গ্যাস লাইট বিস্ফোরিত হয়ে সৃষ্ট অগ্নিকান্ডে শহিদ মোল্যার ২টি ঘর, শফিক মোল্যার ৩টি ঘর, তবিবর মোল্যার ২টি ঘর, নাজমুল কাজীর ১টি ঘর ও শরিফুল কাজীর ২টি ঘরসহ নগদ ৩ লক্ষ টাকা ও আসবাবপত্র পুড়ে গেছে। এ সময় আগুনে শফিক মোল্যার ২টি গরু পুড়ে গেছে।
আগুন নেভানোর সময় তবিবর মোল্যা ও রোজিনা বেগম আহত হয়। তাদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকাবাসী ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে খবর পেয়ে নড়াইলের লোহাগড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসে।


এ ক্যটাগরির আরো খবর..