× Banner
সর্বশেষ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স‌ঙ্গে আইএফআরসির প্রধানের বিদায়ী সাক্ষাৎ রপ্তানিতে ৬৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার – ভারপ্রাপ্ত স্পিকার চাকরি না খুঁজে কর্মসংস্থান সৃষ্টিকারী হোন – মির্জা ফখরুল দক্ষিণ কোরিয়া ও আরব আমিরাতের সঙ্গে এফটিএ আলোচনা শেষ পর্যায়ে – বাণিজ্যমন্ত্রী আগামী বিশ্বকাপে বিজ্ঞাপন থেকে বড় মুনাফার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নিউজ ডেস্ক

পাকিস্তানের কাছ থেকে আমাদের ন্যায্য পাওনা আদায় করে নিতে হবে -ওবায়দুল কাদের

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
বঙ্গবন্ধু এভিনিউয়ে গণহত্যা দিবস

পকিস্তান আজ পর্যন্ত ৭১-এর গণহত্যা নিয়ে দুঃখ পর্যন্ত প্রকাশ করেনি। তাদের দেশের নাগরিকদের আমাদের উপর চাপিয়ে রেখেছে। মুক্তিযুদ্ধের ক্ষয়ক্ষতি, আমাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেয়নি। পাকিস্তানের কাছ থেকে এগুলো আদায় করে নিতে হবে। শুধু আমাদের পার্টি একটি সমাবেশ করলে হবে না, দাবিগুলোকে জোরালো করতে হবে। আন্তর্জাতিক স্বীকৃতি আদায় শেখ হাসিনার পক্ষেই সম্ভব, কারণ তার সেই সাহস রয়েছে। বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (২৫ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে গণহত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ যৌথভাবে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব জানান।

 ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানের সামরিক বাহিনী বাঙলির জাতির ওপর যে গণহত্যা চালায় তাকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতির দাবি জোরালো করতে স্বাধীনতা পক্ষের ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান। সেই সঙ্গে এই দাবি আদায়ে স্বাধীনতার পক্ষের সব রাজনৈতিক দলকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সাহস নিয়ে যুদ্ধাপরাধীদের বিচার করেছেন। তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি এনেছেন। শেখ হাসিনার পক্ষেই সম্ভব ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি আদায় করা। এই স্বীকৃতি আদায়ে মুক্তিযুদ্ধের পক্ষের সব রাজনৈতিক দলের দাবি জোরালো করা দায়িত্ব। এই দাবিতে শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার পক্ষের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। বিষয়টি নিয়ে জাতিসংঘের স্বীকৃতি আদায়ে কোনো রাজনৈতিক দল একটা কথা বলে না। মনে হয় যেন সব দায় আওয়ামী লীগের।

২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতির বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পদক বলেন, এটা নিয়ে অন্য কোনো সরকার কথা বলেনি। অনেক দিন হয়ে গেছে, এটি নিয়ে একদিন কথা বললে, চেঁচামেচি করলে লাভ হবে না। জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করতে হবে। জাতিসংঘে এজেন্ডা নিয়ে কাজ করতে হবে। আমাদের লেগে থাকতে হবে। ইতিহাসের অনেক হত্যাকাণ্ড আন্তর্জাতিক গণহত্যার স্বীকৃতি পায়নি।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..