× Banner
সর্বশেষ
টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান আজ থেকে চারদিন সরকারি ছুটি,দুদিন বন্ধ দোকান-শপিং মল নির্বাচন নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি শুরু আজ বুধবার(১১ ফেব্রুয়ারি) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ ফেব্রুয়ারি বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা

ডেস্ক

পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৬টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে ঘন কুয়াশার কারণে নৌ চ্যানেলের বিকনবাতি এবং মার্কিং পয়েন্টগুলো দৃষ্টিসীমার বাইরে চলে যায়। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে এই নৌরুটে সাময়িকভাবে সব ফেরি চলাচল বন্ধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আলিম দাইয়ান বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ‘ঘন কুয়াশার কারণে আজ বৃহস্পতিবার) ভোর ৫টা ৪৫ মিনিট পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া রুটে টানা পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।’ বর্তমান ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করছে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..