ভোলার চরফ্যাশনে নৌকা ডুবে মামা ভাগ্নে নিহত

কামরুজ্জামান শাহীন,ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলায় বেতুয়ায় নৌকা ডুবে রাকিব (১৩) ও রাজিব(১৮) নামের মামা-ভাগ্নে দুইজন নিহত হয়েছে।

আজ ভোরে বেতুয়া ডাক্তারের খাল নামক পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের আ. বারেক মোল্লার ছেলে রাকিব ও চরফ্যাশন উপজেলার আয়শাবাগ গ্রামের হারুনের ছেলে রাজিব। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার ভোরে মাছ ধরতে যাওয়ার জন্য রোববার রাতে ৭ জেলে নৌকায় ঘুমিয়েছিলেন। এদের মধ্যে রাকিব ও রাজিব কেবিনে এবং বাকিরা নৌকার উপরে ঘুমাচ্ছিলেন। তাদের নৌকাটি ঘাটে নোঙর করা ছিল। ভোর রাতে পানি ঢুকে নৌকাটি ডুবে যায়।

এতে ৫ জন জীবিত উদ্ধার হলেও ২ জন ডুবে মারা যায়। নিহতের মধ্যে রাজিব জেলে হলেও রাকিব শখের বশে মামার সঙ্গে নৌকাতে ঘুমাতে গিয়েছিল। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ(ওসি) সামসুল আরেফিন এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় চরফ্যাশন থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।