গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সরিকল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সোমবার বিকেলে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজবাউদ্দিন আকনের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা মহিলা লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, বীর মুক্তিযোদ্ধা আঃ হক (বীর বিক্রম), আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ ফারুক হোসেন মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক ও নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, বার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ রাজ্জাক হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী ফারুক হোসেন মোল্লাকে ঐক্যবদ্ধ ভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান। অনুষ্ঠান সঞ্চলনা করেন আওয়ামীলীগ নেতা মোঃ আনিছুর রহমান ।





